বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সাবেক মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি না করেই তার পদোন্নতির উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাবিকেরা।
তার বিরুদ্ধে নিয়োগের যোগ্যতা অর্জন না করা, সমুদ্রযাত্রার অভিজ্ঞতা গণনায় কারচুপি এবং নাবিক নিয়োগে অনিয়মের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্তে সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও আদালতে একটি ফৌজদারি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এমন পরিস্থিতিতে আগামী নভেম্বরে তার পদোন্নতি বোর্ড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিএসসি কর্তৃপক্ষ। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করে দ্রুত এসব অভিযোগের নিষ্পত্তি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলেছেন নাবিকেরা। এর ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিএসসি সী-ম্যান্স অ্যাসোসিয়েশন ১১৫ পাতার তথ্য-প্রমাণসহ বিভিন্ন দপ্তরে নতুন করে লিখিত অভিযোগ জমা দিয়েছে।
অভিযোগের পাহাড়, তবুও পদোন্নতির উদ্যোগে ক্ষুব্ধ নাবিকেরা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 22, 2026, 4:33 am