মোহাম্মদপুরে ৭ মামলার আসামি ছিনতাইকারী সুমন গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    25-10-2026    17
মোহাম্মদপুরে ৭ মামলার আসামি ছিনতাইকারী সুমন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সুমন (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমনের বাবার নাম মো. ইউসুফ আলী এবং মায়ের নাম সুফিয়া বেগম। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকে থাকতেন।

পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন