চেয়ারম্যান এসোসিয়েশন মহেশখালী উপজেলা শাখা গঠন করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) মহেশখালী উপজেলা পরিষদের সভাকক্ষে কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুবজুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাশেম বিএ। অন্যান্য সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী বলেন, বর্তমান সরকার বহুমুখী উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে।
এতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে স্থানীয় সরকার বিভাগকেহ তাই ইউনিয়ন পরিষদ দেশের উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি যে পরিকল্পনা এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন তা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে চাই। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
নবগঠিত চেয়ারম্যান এসোসিয়েশন চেয়ারম্যানদের অধিকার রক্ষার পাশাপাশি জনগণের স্বার্থ রক্ষা ও যথাযথ উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে অবদান রাখবে বলে প্রত্যাশা সকল স্তরের মানুষের।
মহেশখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:09 am