সমুদ্রে তোলপাড় সৃষ্টি করে ধেয়ে আসছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ঝড় ‘হিন্নামনর’। পূর্ব চীন সাগরে সৃষ্টি হওয়া এই ঝড়ের কারণে তীব্র ঝুঁকির মুখে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো।
ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুসারে, সুপার টাইফুন হিন্নামনর বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার) বেগে শক্তি সঞ্চয় করছে, যা প্রতি ঘণ্টায় ১৯৫ মাইল পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ টাইফুন ৫০ ফুট (১৫ মিটার) পর্যন্ত ঢেউ সৃষ্টি করছে।
জাপান আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা জানান, বর্তমানে রেকর্ড করা সর্বোচ্চ টেকসই বাতাসের গতির ওপর ভিত্তি করে হিন্নামনর ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে।
হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়া থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভূত ছিল এবং এটি ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে রিউকিউ দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) পূর্বাভাস বলছে, শক্তিশালী এ সুপার টাইফুনটি মূল ভূখণ্ডে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তি হারাবে।
সূত্র: এনডিটিভি
ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন ‘হিন্নামনর’

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:05 am