চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী লাকি বসাক (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। আহত খোকন বসাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করতে পারেন। বাড়ির পাঁচটি কক্ষ থাকায় কে কোন কক্ষে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোর রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. কামরুজ্জামান বলেন, ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:20 am