নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্স।
খবর এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। এটি নেপালের কেন্দ্রস্থলের শহরটিতে নতুন ও পুরোনো বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র এএফপিকে বলেন, জানি না এখনও কেউ বেঁচে আছে কি না।
উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাছে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা তা নেভাতে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
উদ্ধার তৎপরতা চলছে।
৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:06 am