কক্সবাজারে সুপারি বাগানে পড়েছিল যুবকের ক্ষতবিক্ষত দেহ

  বিশেষ প্রতিনিধি    10-02-2023    315
কক্সবাজারে সুপারি বাগানে পড়েছিল যুবকের ক্ষতবিক্ষত দেহ

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকার সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ওসমান সরওয়ার জানান, তার বাড়ির পার্শ্ববর্তী এক বাড়ির সুপারি বাগানে ২৫/২৬ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

লাশের পরিচয় ও ঘটনায় জড়িতদের শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতোমধ্যে সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সারাদেশ-এর আরও খবর