পেকুয়ায় সাজাপ্রাপ্ত শিক্ষক গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    360
পেকুয়ায় সাজাপ্রাপ্ত শিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রমিজ আহমদ (৪২) উপজেলার সদর ইউনিয়নের জালিয়াখালী গ্রামের নুরুল হোসাইনের ছেলে।

সে মধ্য মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে একটি পারিবারিক মামলায় (সি.আর মামলা নং-৪৭/২০) তিন মাসের সাজা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন