সাবেক ছাত্রদল নেতা দিদারের মৃত্যুতে জেলা বিএনপির শোক

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    428
সাবেক ছাত্রদল নেতা দিদারের মৃত্যুতে জেলা বিএনপির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কক্সবাজার জেলা শাখার যুগ্ন-আহবায়ক সাবেক ছাত্রদল নেতা দিদারুল আলম দিদার (৫১) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দিদার একজন আদর্শবান শহীদ জিয়ার সৈনিক ছিলেন। ৯০ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তার অবদান বিএনপি নেতাকর্মীরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানান।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ই-মেইলে গণমাধ্যমে এই তথা জানান।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন