কক্সবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে তথ্য অধিকার অবেক্ষন ও পরিবীক্ষণ জেলা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফল আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ডক্টর আবদুল মালেক।
এ সময় তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে প্রদানযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহবান জানান।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ,তথ্য কমিশনের সহকারি পরিচালক শাহাদৎ হোসাইন,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম বক্তব্য রাখেন।
এ সময় তথ্য অধিকার অবেক্ষন ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:12 am