কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সুমি আক্তার (২৭) নামের এক নারী আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের জেরে স্বামীকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করেছেন তিনি।
শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুমি আক্তার কলাতলী এলাকার কবিরের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
স্বজনরা জানান, সুমি আক্তারের সঙ্গে জাহাঙ্গীরের (৩০) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা দুইজন কক্সবাজার শহরের কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে জাহাঙ্গীর কক্সবাজার শহরের বাইরে থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কলে দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি।
পরে স্বামী জাহাঙ্গীর তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিল এমএ মনজুর জানান, ইমোতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে সুমি আক্তার নামে এক নারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে ঘটনাটি শুনে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। -যুগান্তর
কক্সবাজারে স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 7:44 am