চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় চম্পা চাকমা নামে এক নারী এনজিওকর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) রাত সোয়া আটটার দিকে ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে।
চম্পা চাকমা রাঙ্গামাটির কোতয়ালি থানার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শান্তিময় চাকমা। দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিলেন তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, রাতে চম্পা চাকমাকে এক যুবক গলায় ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত যুবককে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। আর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে
নারী এনজিওকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:23 am