দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজার শহরে ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির আয়োজন করেছে জেলা ও পৌর আওয়ামী লীগ।
শনিবার (১১ মার্চ) শহরের লালদীঘি পাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকে সিরাজুল মোস্তফা।
শান্তি সমাবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন,সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানা ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন,আওয়ামী লীগ আগুন সন্ত্রাস মোকাবেলা করতে প্রস্তুত।বিএনপি ও জামায়াতকে দেশে আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার ও মিথ্যাচার বন্ধ করতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।
এসময় উপস্থিত বক্তারা আরও বলেন, বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানানো হয়।
কক্সবাজার শহরে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:48 am