উখিয়া স্টেশনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
রোববার (১২ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুককের নাম মো. ফিরোজ। তিনি রাজাপালং ইউনিয়নের বটতলী পশ্চিম সিকদারবিল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। মো. ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের (ডিএনসি) একটি আভিযানিক দল উখিয়া স্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উখিয়া স্টেশনের প্রধান সড়কে জলিল প্লাজাস্থ/আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে থেকে মো. ফিরোজকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন একটি মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করেছে বলে জানান তিনি।
উখিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:31 am