কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশী মদসহ মুজিবুর রহমান (২৫) নামে এক মাদক পাচারকারী আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এসএম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (১৪ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন শাহপরীরদ্বীপ ৯নং ওয়ার্ড বাজারপাড়া নাফনদী সংলগ্ন রাস্তা দিয়ে কিছু ব্যক্তিকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায় । ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়।
এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মুজিবুর রহমান (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রাম এর বাসিন্দা।
তিনি আরো জানান,পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিয়ার ক্যান, বিদেশী মদ ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
শাহপরীরদ্বীপে বিপুল পরিমাণ বিদেশী বিয়ার ও মদসহ আটক-১

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:31 am