কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৭ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে মছিউর রহমান বলেন, ‘জাহাজপুরা পাহাড়ে স্থানীয় নয় ব্যক্তি তাদের বিভিন্ন কাজে যান। এ সময় অপহরণকারীরা সাত জনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।’
অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ, ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন, বশির আহমদের ছেলে ফজল করিম, জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম, নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে রশিদ আলম, জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম।
অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা রিফাত বলেন, ‘পাহাড়ের খাদে গরু চরানোর সময় কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাত জনকে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এ সময় আমরা পালিয়ে রক্ষা পাই।’
ইনচার্জ মছিউর রহমান আরও বলেন, ‘অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।’
টেকনাফে অস্ত্রের মুখে ৭ জনকে অপহরণের অভিযোগ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 6:14 am