টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ মোঃ ইউসুফ মিয়া(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৭মার্চ) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি সাকিনের মেসার্স দিদার কুলিং কর্নার নামক দোকানের সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১৫টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড খারিংগাঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মোঃ ইউসুফ মিয়া(২৩) বলে জানা যায়। এছাড়াও ধৃত ব্যক্তি স্বীকার করে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিদেশী মদসমূহ নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে র্যাবের অভিযানে মদসহ আটক-১

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:32 am