রামু উপজেলার ঈদগড়ে অগ্নিকাণ্ডে রাইস মিলসহ পুরো মার্কেট ভস্মীভূত হয়েছে। বুধবার (১০ মে) সকাল ৮ টায় উপজেলার ঈদগড় বাজারের আবদুল হাই সওদাগর মার্কেটে এ অগ্নিকান্ড ঘটে।
ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি সাংবাদিক কামাল শিশির জানান, অগ্নিকাণ্ডে আবদুল হাই সওদাগরের রাইচ মিল ও বিকল্প লাকড়ি কারখানা, ফোরকান সওদাগরের মুদির দোকান, চৌধুরীর সারের দোকান বোরহানের মালিকানাধীন হার্ডওয়ারের দোকান ও অপর একটি হলুদ-মরিচ পেষাই করার মিল পুড়ে গেছে।
ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো বলেন, অগ্নিকান্ড শুরু হলে স্হানীয় জনগনের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার সুমেন বড়ুয়া ঘটনাস্থল থেকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন অগ্নি নির্বাপনের কাজ চলছে। লাকড়ি মিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সম্পূর্ণ অগ্নি নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা যাবে।
ঈদগড়ে অগ্নিকাণ্ডে রাইস মিলসহ মার্কেট পুড়ে ছাই

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:22 am