কক্সবাজারের স্বনামধন্য ব্যবসায়ী ফজল আহমদ কোম্পানি (৯১) আর নেই। শনিবার ১৩ মে সকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুম ফজল আহমদ কোম্পানি কক্সবাজার শহরের ফজল মার্কেট, ফজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, লিংক রোডস্থ ফজল ফিলিং স্টেশন, সিএনজি স্টেশন সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন আগে চট্টগ্রামের চন্দনাইশ থেকে কক্সবাজার শহরে এসে বসতি গড়ে তুলেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শনিবার ১৩ মে আছরের নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
ফজল আহমদ কোম্পানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) সম্পাদক অধ্যপক আকতার চৌধুরী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ কোম্পানী সিআইপি আর নেই

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 7:44 am