আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রথমে আইকনিক স্টেশন, এরপর রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলাহাজারা রেললাইন কাজ পরিদর্শনে যান।
এসময় রেলমন্ত্রী আরো বলেন, ‘কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়াস্থ নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃশ্য নন্দন। যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল মাত্র কক্সবাজারে গর্ব না; এটি বাংলাদেশের গর্বও বটে।’ তিনি আরো বলেন, দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারি-কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।’
দোজাহারি-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, ‘করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বিদেশ থেকে যেসব উপকরণ আনতে হয়েছে তাও মজুদ রয়েছে। এখন বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী হবে।’
ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন সেপ্টেম্বরে : রেলমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:32 am