কর্ণফুলীতে বাস-সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত

  বিশেষ প্রতিনিধি    03-06-2023    353
কর্ণফুলীতে বাস-সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (আনোয়ারা থানাধীন) এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারী ও তার ছেলের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তা আনোয়ারা থানায় পড়েছে। আমরা লাশ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন