নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান সরওয়ার টিপুর ৩ সমর্থককে আটক করা হয়েছে। পরে তাদেরকে মুচলেখায় ছেড়ে দেওয়া হয়।
রবিবার (১১ জুন) সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী এই দন্ড প্রদান করেছেন।
একই সময় তিনি মোঃ সায়েম নামক আরেকজন মোটর সাইকেল চালককে ৫,০০০ টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, নির্বাচনের আচরণবিধি অমান্য করায় কাউন্সিলর প্রার্থী ওসমান সরওয়ার টিপুর ৩ সমর্থককে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে মুচলেখায় ছাড়া হয়েছে। একই সঙ্গে আরেকজন মোটরসাইকেল চালককে নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসন মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
কাউন্সিলর প্রার্থী টিপুর ৩ সমর্থক আটক, পরে মুচলেখায় ছাড়

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:23 am