কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছারের সাথে সাক্ষাত ও কউক ভবন পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। ওই সময় তাঁর সাথে ছিলেন পৌরসভার কাউন্সিলররা।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌর মেয়র মুজিবুর রহমান কউক ভবনে যান। ওই সময় নবনিযুক্ত কউক চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র। কউক চেয়ারম্যানও পৌর মেয়রকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার ও পৌর মেয়র মুজিবুর রহমান উভয়েই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে কউক চেয়ারম্যানের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল শহর হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয় এবং কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত কউক চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময়

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:22 am