নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি গ্রামের পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সুবর্ণচরের চরজব্বার থানা-পুলিশ ওই লাশ উদ্ধার করে। মৃত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ জানায়, উদ্ধারের পর লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ জানতে দুপুরে লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে পুকুরে এক নারীর লাশ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেন। স্থানীয় লোকজনের কেউ নিহত নারীর নাম–পরিচয় শনাক্ত করতে পারেননি। তবে কেউ কেউ তাঁকে মানসিক রোগীর মতো চরজব্বার থানা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন বলে জানান।
ঘটনাস্থলে থাকা চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবদীন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে যে ওই নারী তিন-চার দিন আগে মারা গেছেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীতে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 6:16 am