আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

  বিশেষ প্রতিনিধি    12-01-2024    138
আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

শুরুতেই পা হড়কেছিল। ইনিংসের দ্বিতীয় বলেই শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন রোহিত শর্মা। তারপরও আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ছুঁতে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতকে। শিভম দুবের অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

মোহালিতে যে জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়েও গেল ভারত। টস জিতে ভারত আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল। তারা ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। কেউ অবশ্য অর্ধশতক পেরোতে পারেননি।

সর্বোচ্চ ৪২ রান মোহাম্মদ নবির। রহমনাউল্লাহ গুরবাজ ২৩, ইব্রাহিম জাদরান ২৫ ও আব্দুল্লাহ ওমরজাই করেছেন ২৯ রান। অক্ষর প্যাটেল ২৩ রানে ২ উইকেট ও মুকেশ কুমার ৩৩ রানে নেন ২ উইকেট।

জবাবে রোহিতকে শুরুতে হারিয়েও লক্ষ্যচ্যুত হয়নি ভারত।

গিল ১২ বলে ২৩, তিলক ভার্মা ২২ বলে ২৬ করেন ও জিতেশ শর্মা ২০ বলে ৩১ করেন। ৪০ বলে অপরাজিত ৬০ দুবের। মুজিবউর রহমান ২১ রানে নেন ২ উইকেট। ক্রিকইনফো

খেলাধুলা-এর আরও খবর