জাতীয় ক্রীড়াবিদদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে সরকার। আজ রবিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দ্বিতীয় দফায় আরও ১৭১ জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্ড প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এর আগে গত ৩০ মার্চ প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে এই কার্ড দেওয়া হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩০০ জন জাতীয় ক্রীড়াবিদ এই বিশেষ সুবিধার আওতায় এলেন। সরকার পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুবিধা
কার্ডধারী ক্রীড়াবিদদের জন্য সরকারের বিশেষ উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। এই কার্ডধারীদের বিশেষ বীমা সুবিধার আওতায় আনা হবে। খেলার মাঠে কিংবা ব্যক্তিগত জীবনে যেকোনো ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা পাবেন।”
তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং এই মূল্যায়নের ভিত্তিতে নিয়মিতভাবে কার্ডের তালিকা নবায়ন করা হবে।
ক্রীড়া শিক্ষায় নতুন দিগন্ত
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্রীড়া ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যক্রমের আবশ্যিক বিষয়ের মতো বাধ্যতামূলক করা হচ্ছে। শিক্ষার্থীদের সাধারণ বিষয়ের পাশাপাশি খেলাধুলায়ও উত্তীর্ণ হতে হবে।”
তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ক্রীড়া শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্তের কথাও জানান তিনি। এই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞ ও সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে দেশের ক্রীড়া উন্নয়নে কাজে লাগানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ক্রীড়া ক্ষেত্রে এমন উদ্যোগ খেলোয়াড়দের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও পেশাদার ও শক্তিশালী করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি: আরও ১৭১ জন পেলেন ‘ক্রীড়া কার্ড’

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:54 am