ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিলুফা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের ফজর আলীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অনেকে আবার মনে করছেন ওই নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে আজ শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের দৌলতপুর বিলের চাষের জমি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়ছে। নিহত ঐ যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সাদ্দাম ভ্যান গাড়ি চালাতো। গতকাল সকালে বাসা থেকে বের হলে এরপর তার কোন যোগাযোগ নেই। শুক্রবার সকালে বিলের চাষের জমিতে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
উভয় ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাশ জানান, আমরা লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। এগুলো হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
নবীনগরে একই দিনে পৃথকস্থানে নারী ও যুবকের লাশ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:15 am