কুমিল্লার চান্দিনায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে এবং বরুড়া উপজেলার লোনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, ৫ মাস আগে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই বিবাদ চলতো। এর জের ধরে স্বামী বিদেশ চলে গেলে বাবার বাড়ি চলে আসেন সুমাইয়া। শনিবার সকালে ভিডিও কলে কথা বলা অবস্থায় ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন সুমাইয়া। স্বজনরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দেখেন সুমাইয়া ওড়নায় ঝুলে আছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন স্ত্রী

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:31 am