আইপিএলে গত বেশ কয়েকটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রানের বণ্যায় ভাসিয়ে দিচ্ছিলো। কোনো বোলারই যেনো তাদের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছিলো না। তবে এবার গণেশ উল্টে দিলো চেন্নাই সুপার কিংস। টানা দুই হারের পর মুস্তাফিজুর রহমানের দল হায়দরাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দুর্দান্তভাবে। চেন্নাই ৭৮ রানের বড় ব্যবধানে হায়দরাবাদকে হারিয়ে প্লেঅফের লড়াইয়ে টিকে থেকেছে।
রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির ও ড্যারিল মিচেলের পঞ্চাশ ছাড়ানো ইনিংস আর শিবম দুবের শেষের ঝড়ে ২১২ রানের সংগ্রহ পায় চেন্নাই।
জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে তুষার দেশপান্ডে-মুস্তাফিজ-পাথিরানার বোলিং তোপে অল্পতেই থামতে হয়। আইপিএলের ৪৬তম ম্যাচে আজ ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে চেন্নাই। টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২১২ রান। জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ।
শেষ দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন দেশপান্ডে। ৩ ওভারে ২৭ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। ২ ওভারে ১৭ রান খরচায় দুটি উইকেট পান পাথিরানা।
পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পুরো স্পেল করেননি মুস্তাফিজুর রহমান। পুরো স্পেল না করলেও বিশাল ব্যবধানে জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস। একই সঙ্গে দারুণ একটা মৌসুম কাটাচ্ছেন মুস্তাফিজ। কাটার মাস্টার গতকাল ২.৫ ওভার বোলিং করে ১৯ রানের খরচে ২ উইকেট নেন। উইকেট দুটি পান তৃতীয় ওভারে। চলতি আসরে ৮ ইনিংসে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ১৪টি।
দারুণ এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা হায়দরাবাদ নেমে গেছে চার নম্বরে। আর এই দুদল থেকে রান রেটে এগিয়ে থেকে ১০ পয়েন্ট নিয়েই দুইয়ে কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রাজস্থান রয়্যালস।
আইপিএলে ফের মুস্তাফিজ ম্যাজিক, বড় ব্যবধানে জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 7:45 am