চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় তরিকুল ইসলাম(৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও বাটার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও এলাকার নূরনবী পাটওয়ারীর ছেলে। সে হাজীগঞ্জ আল কারীম মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, তরীকুল ইসলাম হাজীগঞ্জ আল কারীম মাদ্রাসা থেকে কাজিরগাঁও খেলতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক তরীকুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত হাজীগঞ্জ পুলিশের ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:44 am