নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকালে ও বিকেলে উপজেলার কেল্লা বাড়ি বাজার এলাকা ও উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা জুগিপাড়া গ্রামের মৃত শুরেন চন্দ্র রায়ের স্ত্রী ফুস বালা (৮০) ও উপজেলার নয়ানখাল দোলাপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে উজ্জল মিয়া (২৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা ফুস বালা সকালে গাছের ডাল কুড়ানোর পর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঢাকা পোস্টকে বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে মোটরসাইকেল যোগে ছোট ভাইয়ের বিয়ের বাজার করার উদ্দেশ্যে তারাগঞ্জ বাজারে যাচ্ছিলেন উজ্জল মিয়া। পথে মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:42 am