বাগেরহাটের রামপালের দাউদখালি নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে রামপাল উপজেলার দাউদখালী নদীর গোবিন্দপুর মালোপাড়া এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল থেকে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজ শাওন সরকার রামপালের গোবিন্দপুর মালোপাড়া গ্রামের রতন সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক বলেন,গতকাল খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। সন্ধ্যা হওয়ার জন্য রাতে আমরা উদ্ধার অভিযান বন্ধ রেখেছিলাম। সকালে আবার শুরু করেছি আশা করি আমরা শিশুটির সন্ধান পাব।
বাগেরহাটে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:06 am