লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মাহমুদ ফার্মেসিকে পাঁচ হাজার, ভূঁইয়া ফার্মেসিকে ২০ হাজার ও স্টার কে এস ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি সড়কে আমরা অভিযান পরিচালনা করি। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে জরিমানা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:09 am