তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় সংযুক্ত আরব আমিরাতে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে।
১০ মিনিটে নামাজ শেষ করার এ নির্দেশনা আজ শুক্রবার (২৮ জুন) থেকে শুরু করে আগামী অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে।
শুক্রবারকে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য করেন মুসলিমরা। শুক্রবারে জুমার নামাজ পড়া হয়। আমিরাতের অনেক মসজিদে জুমার নামাজে অন্য দিনের চেয়ে বেশি মানুষ উপস্থিত হন। ফলে তখন অনেককে সূর্যের প্রখর রোদের মধ্যে মসজিদের খোলায় জায়গায় নামাজ পড়তে হয়। ১০ মিনিটের মধ্যে খুতবা এবং নামাজ শেষ করা হলে যারা বাইরে নামাজ পড়েন তাদের কষ্ট কম হবে।
সিরিয়ান প্রবাসী মোহাম্মদ ইয়াসিন জুমার নামাজ পড়েন দুবাই স্পোর্টস সিটিতে। তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, “কয়েকদিন আগে আমি মসজিদে দেরী করে আসি। ফলে আমাকে বাইরে উত্তপ্ত সূর্যের নিচে নামাজ পড়তে হয়। আমার মনে হচ্ছিল সূর্যের তাপে আমার চুলগুলো পুড়ে যাবে। আমি আশা করি ইমামরা ছোট সূরা পড়বেন যেন সবার জন্য নামাজ পড়াটা সহজ হয়।”
সাধারণত জুমায় ১০ থেকে ২০ মিনিট খুতবা প্রদান করা হয়। এরপর মসজিদে সমবেত হওয়া মুসল্লিদের নিয়ে ইমাম দুই রাকাত নামাজ পড়েন।
আমিরাতে ১০ মিনিটে জুমার নামাজ ও খুতবা শেষ করার নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:20 am