কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল ৪ তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে। যে তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নামটাও। ম্যাচের ৭ মিনিটের মাথায় শঙ্কাটাই সত্যি হয়ে এলো ব্রাজিল ভক্তদের জন্য। টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন। কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দোরিভাল জুনিয়রকে।
আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু ভিনিই না, কার্ড দেখেছেন এডার মিলিটাও, ভেন্ডেল ও লুকাস পাকেতার মতো তারকারা। এমনকি কোয়ার্টার ফাইনালে তাদের নিরাপদে রাখতে এই ম্যাচে খেলানো হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন শুনতে হয়েছিল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রকে।
কোচের বক্তব্য অবশ্য ছিল পরিষ্কার। ম্যাচর জয়ের জন্য সেরা একাদশকেই আঠে নামানোর পক্ষে ছিলেন তিনি। সেটাই করেছেন কলম্বিয়ার বিপক্ষে। যদিও এতে ফলাফল এখন পর্যন্ত দোরিভালের পক্ষে যায়নি। ৭ মিনিটের সেই ফাউলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনিসিয়ুস। ম্যাচের ফলাফল বিবেচনাতেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে চলছে সমতা। ১২ মিনিটের মাথায় রাফিনিয়ার গোলে লিড নিলেও প্রথমার্ধের ইনজুরি সময়ে ঠিকই সমতায় ফেরে কলম্বিয়া। যদিও কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই সেলেসাওরা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে পানামা এবং উরুগুয়ে। ড্র করলে প্রতিপক্ষ হবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। আর জয় পেলে প্রতিপক্ষ হিসেবে পাবে পানামাকে।
কোয়ার্টার ফাইনাল শেষ ভিনিসিয়ুস জুনিয়রের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:07 am