সার্বজনীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার।

  বিশেষ প্রতিনিধি    08-08-2024    252
সার্বজনীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান  আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার।

পরিবর্তিত পরিস্থিতিতে দেশ যখন ক্রমান্বয়ে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে, তখন কিছু সংখ্যক স্বার্থান্বেষী দুষ্কৃতকারী ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করছে। যে কারণে দেশের শান্তিপ্রিয় জনগণের প্রত্যাশার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি হয়েছে।

গতকাল ইসিবি চত্বর, উত্তরা, কুমিল্লা, গাজীপুর সহ প্রায় জেলায় ডাকাতি হয়েছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কুচক্র মহল এমন ঘৃনীত কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে।

এ পরিস্থিতিতে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে কমিশন। ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। কোনও ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা, অগ্নিকাণ্ড ও লুটপাট কখনোই সমীচীন নয়। এ ধরনের ঘটনায় বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং আমাদের দেশকে পিছিয়ে দিতে পারে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন, দলীয় কর্মী,সুশীল সমাজ ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ গুরুত্বপূর্ণ বলে কমিশন মনে করে জানিয়ে চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম।বাংলাদেশ মানবাধিকারের উন্নত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইতিবাচক দিকে অগ্রসর হবে এবং মানবিক মর্যাদাসম্পন্ন সমাজ নির্মিত হবে।

মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে রেখে সবাইকে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানায় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ একরাম উল্ল্যাহ ।

সারাদেশ-এর আরও খবর