লক্ষ্মীপুরে একটি ভবনের ৭ তলা থেকে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক গৃহবধূ মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, বিবি কুলছুম স্বজনদের দেখতে আত্মীয়ের বাসায় ওই ভবনে আসে। এসময় ভবনের ৭ তলায় উঠে ভুলবশত লিফটের খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যায়। এতে মাথা-মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা কুলছুমকে উদ্ধার করে স্থানীয় এসএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ তলা ভবন থেকে পড়ে কুলছুম নামে এক নারী মারা গেছেন। তিনি ঘটনাস্থলে আত্মীয়দের দেখতে এসেছেন বলে শুনেছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরে ৭ তলা ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:12 am