ফেনীর ছাগলনাইয়ায় ১০ ডাকাতকে গণধোলাই দিয়ে র্যাবে সোপর্দ করেছে গ্রামবাসী। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের নাঙ্গলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিএনজি অটোরিকশা নিয়ে চক্রটি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। একপর্যায়ে গতিরোধ করে ডাকাতদলের ১২ জনের মধ্যে দশজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ফেনীর র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি টিম। সেখানে দশ ডাকাতকে র্যাবের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।
মোস্তাফিজ মুরাদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চক্রটি এলাকায় ডাকাতি করতে আসে। টের পেয়ে স্থানীয়রা তাদের ১০ জনকে আটক করে। তাদের সঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ছিল। ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে গেছে।
এ সময় উত্তেজিত জনতাকে শান্ত করেন ফেনীর র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, আইন হাতে তুলে নেবেন না। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া চক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।
১০ ডাকাতকে গণধোলাই দিয়ে র্যাবে সোপর্দ করল জনতা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:55 am