জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মান নিয়ে অনেকেই সমালোচনা করেন। মাঠ, উইকেট, আম্পায়ারিং কিংবা মৌসুম সব কিছু নিয়েই আলোচনা-সমালোচনা আছে। লিগ আয়োজনে কিছু সীমাবদ্ধতা থাকলেও মান নিয়ে সন্তুষ্ট আব্দুর রাজ্জাক।
আগামী মাসে মাঠে গড়াবে এনসিএল। এই আসরে খেলা দেখতে দর্শকদের মাঠে আসার অনুরোধ করেছেন বিসিবির নির্বাচক রাজ্জাক। গতকাল মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেন, শেষ ১৫ বছর আমি জাতীয় দল থেকে বাদ পড়ার পর ছয় বছর একটানা লিগে খেলেছি। আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে সেরা টুর্নামেন্ট এনসিএল।
এই কথাটা আসলে এমনি কথার কথা হয়ে উঠে এসেছে। কারণ আপনি খেয়াল করলে দেখবেন, ৮০ ভাগ ম্যাচের ফল বের হয়। আমি আপনাদের খেলা দেখতে আসার জন্য উৎসাহিত করব। যদি একটু আসেন, মাঠে এসে খেলা দেখবেন। খেলা দেখলে ভালো লাগবে আর এই ভাবনাটা থেকে বের হয়ে আসতে পারবেন।-যোগ করেন তিনি।
তারকা ক্রিকেটারদের এনসিএলে না খেলা নিয়ে রাজ্জাক বলেন, প্রথম কথা যারা (জাতীয় দলের হয়ে) টেস্ট খেলে তাদের জন্য সময় বের করা সমস্যার ব্যাপার হয়। আরেকটা হলো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। যেটা মেডিকেল টিম দেখাশোনা করে। এটা একটা বড় কারণ। আমরা তাদের উৎসাহ দিই যে যখন ফ্রি থাকে, তারা যেন খেলে। খেললে ভালো হবে, টুর্নামেন্টের মান বাড়বে।
সমালোচনা করার আগে মাঠে এসে খেলা দেখতে বললেন রাজ্জাক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:59 am