লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্য কামাল গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    20-11-2024    276
লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্য কামাল গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কামাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে সদরের চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে সন্ত্রাসী বাহিনী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যরা কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

সারাদেশ-এর আরও খবর