শাহজালালে থার্ড টার্মিনাল প্রকল্পে ৪ হাজার কোটি টাকা লুটপাট

  বিশেষ প্রতিনিধি    27-12-2024    116
শাহজালালে থার্ড টার্মিনাল প্রকল্পে ৪ হাজার কোটি টাকা লুটপাট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ প্রকল্প থেকে কমপক্ষে সাড়ে ৪ হাজার কোটি টাকার লুটপাট হয়েছে— এমন অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগের তীর সাবেক মন্ত্রী ও বেবিচকসংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। যার মধ্যে অন্যতম হচ্ছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুদকে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে।

দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেশ পুরোনো। এ বিষয়ে অভিযোগ বারবার দুদকের প্রধান কার্যালয়ে জমা হলেও তৎকালীন কমিশন বিষয়টি ধামাচাপা দিয়েছে। কিছু অভিযোগের অনুসন্ধান শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন আরো বেশ কিছু অভিযোগ দুদকে জমা পড়েছে। আগের অভিযোগের সঙ্গে নতুন অভিযোগ যুক্ত করে সম্প্রতি কমিশন থেকে এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই একটি টিম গঠন করা হতে পারে।

এ প্রসঙ্গে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা শুনেছি। তবে এই মুহূর্তে বিস্তারিত তথ্য-উপাত্ত আমার কাছে নেই।

এ প্রসঙ্গে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা শুনেছি। তবে এই মুহূর্তে বিস্তারিত তথ্য-উপাত্ত আমার কাছে নেই।

জাতীয়-এর আরও খবর