মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  বিশেষ প্রতিনিধি    13-01-2025    148
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় রুমান আলী (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে মাগুরা সদরের ভাবনহাটির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান আলী আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর জানান, নিহতের মরদেহ মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী রিয়া খাতুন মাগুরা সদর থানায় সড়ক পরিবহন আহনে মামলা দায়ের করেছেন।

সারাদেশ-এর আরও খবর