চট্টগ্রামে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    16-08-2025    109
চট্টগ্রামে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মোহরা কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায় এবং চালক নিচে চাপা পড়ে মারা যান।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি খাল থেকে ভেসে ওঠে।

স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক স্কেভেটরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। আজ বিকেলে লাশটি ভেসে ওঠে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন