গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামের অগ্নিদুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক বাংলাদেশে এসেছেন। তার নাম ডা. এসআই জাচক।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে পৌঁছান। রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে একটি মিটিং করেন এবং আহতদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।
এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন ডা. এসআই জাচক।
ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আনা হলো চিকিৎসক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:10 am