আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

  বিশেষ প্রতিনিধি    11-11-2025    79
আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।

তিনি জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে উল্টোপথে মোটরসাইকেল এসে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ও স্টেশন থেকে একটু সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুতই তারা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি।

এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন