রাজধানীর রমনার মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার মোড়ের অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের। তিনি জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।
যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:46 am