রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামের দুই অপরাধীকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দেয়। এরপর অভিযানে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি ও মো. শাকিল। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সব আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:09 am