ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তার ঘোষণা থাকলেও খোদ নির্বাচন কমিশন (ইসি) ভবনেই দেখা গেছে নিরাপত্তার ভিন্ন চিত্র।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঢিলেঢালা উপস্থিতি ও নজরদারির অভাব দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রবেশপথে তল্লাশি ও কড়াকড়ি অন্য সময়ের তুলনায় অনেক কম। দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের মধ্যেও এক ধরনের শৈথিল্য লক্ষ্য করা গেছে। যেখানে আজকের দিনে সর্বোচ্চ সতর্কাবস্থা থাকার কথা, সেখানে এমন চিত্র ভোটার ও সংশ্লিষ্ট মহলে কিছুটা বিস্ময় তৈরি করেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে জানানো হয়েছে, সারাদেশে প্রায় ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে ড্রোনের ব্যবহার এবং পুলিশ সদস্যদের পোশাকে ২৫ হাজার বডি ওন ক্যামেরা যুক্ত করা হয়েছে। তবে মাঠপর্যায়ে এই প্রযুক্তিনির্ভর ও নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করা হলেও ইসি সচিবালয় বা নির্বাচন ভবনের প্রবেশমুখে সেই তৎপরতা চোখে পড়েনি।
নিরাপত্তার এই ঢিলেঢালা ভাব নিয়ে কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এক ভাষণে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন।
আজকের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটার ২৯৯টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
সারাদেশে কঠোর, ইসিতে ঢিলেঢালা নিরাপত্তা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:05 am