রাজধানী ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে কথিত ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জানায়, রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত অভিযানে প্রথমে ডেমরা থানাধীন পূর্ব ডগাইর এলাকার একটি চারতলা ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার একটি বাসা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই চক্রটি ভারত সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে অর্থ পরিশোধ করত এবং একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে তা বাজারজাত করত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধারস্থল ভিন্ন হওয়ায় দুজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, রাজধানীসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হুন্ডির টাকায় মাদকবাণিজ্য, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:54 am