ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তিনটি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ঘটনা শনাক্ত করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
এক বার্তায় সমিতি জানায়, পশ্চিম ব্রাহ্মণকিত্তা এলাকায় একটি আবাসিক মিটারের সোর্স সাইডে তার সংযুক্ত করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। একই অভিযানে নবাবচর এলাকায় দুটি অটোচার্জিং স্টেশনে মিটারের সোর্স সাইডে তার ঢুকিয়ে বিদ্যুৎ চুরির ঘটনাও শনাক্ত করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে জড়িত মোট তিনটি সংযোগের মিটার, সার্ভিস ড্রপ এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, বিদ্যুৎ চুরি প্রতিরোধ এবং সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
পবিস-৪ এর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 31, 2026, 7:47 am